…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

সাত বছরের চেষ্টায় খরা সহনশীল ধান উদ্ভাবন রাজশাহীর কৃষক নুর মোহাম্মদের

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ খরা সহনশীল একটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের জাতের সংকরায়ণের মাধ্যমে তিনি এই জাতটি তৈরি করেছেন।

তীব্র পানিসংকট ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে এই উদ্ভাবন নতুন আশা দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুর মোহাম্মদ জানান, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় সেচসংকট তীব্র হচ্ছে।

তাঁর ভাষ্যে, প্রচলিত দেশি জাতগুলো খরা সহ্য করতে পারলেও ফলন কম হওয়ায় কৃষকেরা সেগুলো চাষে আগ্রহী হন না। সেই সংকট কাটাতেই দেশি জাতের সংকরায়ণে এই ধান উদ্ভাবনের উদ্যোগ নেন তিনি।

নতুন জাতটির জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। নুর মোহাম্মদের দাবি, এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অত্যন্ত কম। কোনো ধরনের কৃত্রিম সেচ, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কেবল প্রাকৃতিক পানিতে এই ধান চাষ করে বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ২১ থেকে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

এর আগেও নুর মোহাম্মদ ‘নুর-১’ ও ‘নুর-২’ নামে দুটি ধানের জাত উদ্ভাবন করে আলোচনায় এসেছিলেন। তবে নতুন জাতটির এখনো কোনো নাম দেওয়া হয়নি বলে জানান তিনি। পাশাপাশি সরকারি স্বীকৃতির জন্য আবেদন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদের ১৫ শতাংশ পরীক্ষামূলক জমিতে নতুন জাতের ধান নিয়ে ‘মাঠ দিবস’ ও ফসল কাটা উৎসব অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) ও ‘নুর মোহাম্মদ কৃষি পরিষেবা’ যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন কৃষক-কৃষানি, কৃষি বিভাগের কর্মকর্তা ও গবেষকেরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসের পর আলোচনা সভায় বারসিকের প্রোগ্রাম অফিসার (কৃষি) অমৃত কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল ও বারসিকের বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম।

কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় কম পানিতে উৎপাদনযোগ্য ফসলের জাত উদ্ভাবন এখন সময়ের দাবি। নুর মোহাম্মদের এই গবেষণা এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।’ বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বারসিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম কৃষক-নেতৃত্বাধীন এই গবেষণাকে কৃষি নীতিমালায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি কৃষক গবেষকদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

পরীক্ষামূলক খেতের ফসল দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তানোরের তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র আগামী মৌসুমে নিজের জমিতে চাষের জন্য নুর মোহাম্মদের কাছ থেকে ৫ কেজি বীজ সংগ্রহ করেছেন। গোল্লাপাড়া হালদারপাড়া গ্রামের নারী কৃষক শ্রীমতী অসীমা রাণী হালদার মনে করেন, সেচ ও কীটনাশক ছাড়া এই ধান চাষ করা গেলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

রাজশাহীতে আমন ধানের ভালো ফলন, তবু দাম নিয়ে স্বস্তি নেই কৃষকের

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্…

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…